1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবিতে বৃক্ষরোপণ, পর্যায়ক্রমে রোপণ হবে ২০ হাজার গাছ

বাকৃবি প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

‎
‎বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে  ( বাকৃবি) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার ( ১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাকৃবি বৃক্ষরোপণ কমিটির আয়োজনে ডেইরি ফার্ম ও বেগম খালেদা জিয়া হলে বৃক্ষরোপণ করা হয় । এ কর্মসূচিতে ১০০টি তালের বীজ এবং ১০০টি নিম গাছের চারা রোপণ করা হয়।
‎
‎বৃক্ষরোপণ কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম.  মুজিবর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো: আবুল হাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো: আব্দুল আলীম, এনিমেল হাসবেন্ড্রি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: রকিবুল ইসলাম খান, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন, বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা ।
‎
‎
‎বাংলাদেশ সরকার সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগকে সফল করতে বাকৃবিতে বিভিন্ন ফলজ, বনজ, ঔষধি ও ফুলের গাছ সহ ৫ বছরে  মোট ২০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। যা জলবায়ু পরিবর্তন রোধে এবং বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনে ভূমিকা বাখবে।
‎
‎বৃক্ষরোপণ কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো: হারুন অর রশীদ বলেন,  ২০ হাজার বৃক্ষরোপণ উদ্যোগের সূচনা হিসেবে আজকে এই কর্মসূচি । আমরা নিজস্ব উদ্যোগে  হর্টিকালচার ফার্মে ৫০০ তালের বীজ সংগ্রহ করেছি। যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে রোপণ করা হবে। এটি বজ্রপাত প্রতিরোধে ভূমিকা পালন করবে। পাশাপাশি নিম গাছ ও অন্যান্য গাছের চারা রোপণ হবে।
‎
‎
‎অধ্যাপক ড. মো: আবুল হাশেম বলেন, আমারা মানুষ হিসেবে এই বিশ্বের পরিচর্যাকারী। এই পৃথিবীকে সুন্দর করতে এবং টিকিয়ে রাখতে আমাদের গাছ লাগাতে হবে।
‎
‎অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার বলেন, বাংলাদেশ সরকারের উদ্যোগকে সফল করতে বাকৃবি বিভিন্ন অনুষদ বৃক্ষরোপণ করেছে। অন্যান্য অনুষদ এবং প্রতিষ্ঠিনকে এই কাজে আহ্বান জানাচ্ছি। গাছ লাগালে আমাদের কোন ক্ষতি নেই বরং সব দিক থেকেই আমরা উপকৃত হই। আমাদের বাঁচতে হলে গাছ লাগাতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে ভালো ফলজ গাছ নেই। ভালো জাতের গাছ নেই। পর্যায়ক্রমে গাছ লাগিয়ে ক্যাম্পাসকে ফলে পরিপূর্ণ করতে হবে। যেসকল পুরনো গাছ নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো কেটে নতুন গাছ লাগাতে হবে।  পর্যায়ক্রমে বিভিন্ন অনুষদ, আবাসিক হল এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফাঁকা স্থানে বৃক্ষরোপণ করা হবে। আমাদের সবুজ ক্যাম্পাসকে সবুজ রাখতে হবে।
‎
‎
‎

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৩৫:৩৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বাকৃবিতে বৃক্ষরোপণ, পর্যায়ক্রমে রোপণ হবে ২০ হাজার গাছ

আপডেট সময় : ০৯:৩৫:৩৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬