1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার সর্বশক্তি দিয়ে দেশে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে। একই সঙ্গে গত ১৭ বছরে ক্ষতিগ্রস্ত আইনের শাসন পর্যায়ক্রমে পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী সেতু এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানি নিষ্কাশন প্রকল্প পুনর্বাসন (প্রথম পর্যায়) উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘এ দেশের জনগণ যখন বিএনপি সরকারের ওপর দায়িত্ব অর্পণ করেছে, তখন সরকার তার সর্বশক্তি দিয়ে ইনশাআল্লাহ সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে।’

তিনি বলেন, গত ১৭ বছরে দেশে আইনের শাসন কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা মানুষ দেখেছে। সেই পরিস্থিতির পরিবর্তন করে ধীরে ধীরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সরকার কাজ করবে।

সাম্প্রতিক সময়ে কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, কিছু গোষ্ঠী বিভিন্ন ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’কে কেন্দ্র করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে। এতে শেষ পর্যন্ত জনগণই ক্ষতিগ্রস্ত হবে।

জনগণের জন্য সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল ও নদী খনন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ এবং বন্ধ মিল-কারখানা পুনরায় চালুর কথা উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, ‘এসব কাজে যদি বাধা সৃষ্টি করা হয়, তাহলে ক্ষতি কার হবে? এ দেশের জনগণেরই ক্ষতি হবে।’

নারীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগে একটি রাজনৈতিক দলের কয়েকজন সদস্যের সংশ্লিষ্টতার প্রসঙ্গও বক্তব্যে আসে। প্রধানমন্ত্রী অন্য দলের সমালোচনা করার আগে নিজেদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও অসদাচরণের অভিযোগ খতিয়ে দেখার আহ্বান জানান।

স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫০ করা হবে।

এদিন প্রধানমন্ত্রী ড্রেজারের মাধ্যমে নদীর তলদেশ থেকে বালু অপসারণ করে নদী খনন এবং বাঁধ নির্মাণকাজও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন এবং সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:২১:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৩:২১:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬