ফকিরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১০টায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: তৌহিদুর রহমান, সমাজসেবক শেখ আব্দুল সালাম, ফকিরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক শৈখ সৈয়দ আলীসহ অন্যান্যরা।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস, পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেনসহ বিভিন্ন কমৃকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।























