লক্ষ্মীছড়িতে দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি বাজারে স্থানীয় ও দুর্গম পাহাড়ি এলাকার অধিবাসীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর ২০২৬) বিএ-৭৮৫০ লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি, জোন কমান্ডার, লক্ষ্মীছড়ি জোনের নির্দেশনায় এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
মেডিকেল ক্যাম্পে লক্ষ্মীছড়ি জোনের আরএমও আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক পরামর্শের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে দেওয়া হয়।
দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকার অসহায় এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য আয়োজিত এ মানবিক চিকিৎসাসেবা স্থানীয়দের মধ্যে প্রশংসা পেয়েছে।
লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় ও দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
























