1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাক্ষীকে ৭ দিনের কারাদণ্ড

মোঃ মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা জেলা প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬

গাইবান্ধায় আদালতে সাক্ষ্য দেওয়ার সময় জব্দ তালিকায় থাকা নিজের স্বাক্ষর অস্বীকার করায় মোঃ সুজন মিয়া নামে এক সাক্ষীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে গাইবান্ধা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান এ আদেশ দেন বলে সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে।

আদালতের অফিস সহকারী-পেশকার মোঃ হারুনুর রশিদ জানান, জিআর মামলা নং-১৩৯/১৬, সাদুল্লাপুর থানা মামলায় সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হন মোঃ সুজন মিয়া। এ মামলার জব্দ তালিকায় তার নাম ও স্বাক্ষর থাকার কথা থাকলেও সাক্ষ্য দেওয়ার সময় তিনি ওই স্বাক্ষর নিজের নয় বলে অস্বীকার করেন।

বিষয়টি আদালতের নজরে এলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান সাক্ষীর স্বাক্ষর অন্য একটি নথিতে থাকা স্বাক্ষরের সঙ্গে মিলিয়ে দেখেন। আদালতের পর্যবেক্ষণে স্বাক্ষর দুটি মিলে যাওয়ার পরও সাক্ষী মোঃ সুজন মিয়া স্বাক্ষরটি নিজের নয় বলে দাবি করেন।

এর পরিপ্রেক্ষিতে আদালত তাকে সি.ডব্লিউ. (কাস্টডি ওয়ারেন্ট) মূলে ৭ দিনের কারাদণ্ডে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের এ আদেশের পর সংশ্লিষ্ট সাক্ষীকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয় বলে জানিয়েছেন আদালতের অফিস সহকারী-পেশকার মোঃ হারুনুর রশিদ।

আদালত সূত্রে জানা যায়, সাক্ষ্য প্রদান ও নথিতে থাকা স্বাক্ষর নিয়ে অসঙ্গতির বিষয়টি বিবেচনায় নিয়েই আদালত এ আদেশ প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:০৪:০৬ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাক্ষীকে ৭ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০২:০৪:০৬ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬