মাদারীপুরে কালকিনিতে শালিস বৈঠকে বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা
মাদারীপুরে কালকিনি উপজেলার ঢাকা বরিশাল মহাসড়ক সংলগ্ন মজিদ বাড়ী ও ভূরঘাটা (এপার ওপার)দীর্ঘদিনের একটি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শালিস মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে স্থানীয় একটি মাঠে এই শালিস বৈঠকের আয়োজন করা হয়।
শালিস মিমাংসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য জনাব আনিসুর রহমান তালুকদার (খোকন),কালকিনি উপজেলা ইউএনও জনাব কিশোর কুমার দাস,কালকিনি থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব জহিরুল আলম,
ডাসার থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সোলায়মান মাহমুদ,গৌরনদী থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ তারিক হাসান রাসেল,বৈঠকে উভয় পক্ষের লোকজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় মাইকে বক্তব্য রাখেন সালিশের প্রধান ব্যক্তি। তিনি উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।
পুলিশের উপস্থিতিতে উন্মুক্ত আলোচনার মাধ্যমে বিরোধটির শান্তিপূর্ণ সমাধান করা হয়। এতে উপস্থিত সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা জানান, এ ধরনের শালিস মীমাংসা গ্রামে শান্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শেষে উভয় পক্ষ একে অপরের সাথে মিলেমিশে থাকার অঙ্গীকার করেন।
























