1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর সাতকানিয়া থানা গঠনের দাবিতে ৬ ইউনিয়নের আইনজীবীদের স্মারকলিপি

মোহাম্মদ আমানত হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৪

সাতকানিয়ার উত্তরাঞ্চলের ছয় ইউনিয়নকে নিয়ে ‘উত্তর সাতকানিয়া থানা’ গঠনের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় আইনজীবীরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে সাতকানিয়ার কালিয়াইশ, কেঁওচিয়া, বাজালিয়া, খাগরিয়া, ধর্মপুর ও পুরানগড় ইউনিয়নকে নিয়ে পৃথক ‘উত্তর সাতকানিয়া থানা’ গঠনের দাবি জানানো হয়।

আইনজীবীরা বলেন, সাতকানিয়ার উত্তরাঞ্চলের এসব ইউনিয়নের বাসিন্দাদের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সেবা নিতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে যেতে হয়। এতে সাধারণ মানুষের সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

তাদের দাবি, ছয় ইউনিয়নকে নিয়ে উত্তর সাতকানিয়া থানা গঠন করা হলে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, জনগণের নিরাপত্তা আরও জোরদার হবে এবং প্রশাসনিক সেবা দ্রুত ও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

স্মারকলিপি প্রদানকালে আইনজীবীরা উত্তর সাতকানিয়া থানা গঠনের দাবিকে ছয় ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যৌক্তিক ও জনদাবি হিসেবে উল্লেখ করেন। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ সময় স্মারকলিপি প্রদানকারী আইনজীবীরা ছয় ইউনিয়নের সর্বস্তরের মানুষের এ দাবির বাস্তবায়নে প্রশাসনের ইতিবাচক উদ্যোগ প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫০:২৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

উত্তর সাতকানিয়া থানা গঠনের দাবিতে ৬ ইউনিয়নের আইনজীবীদের স্মারকলিপি

আপডেট সময় : ১০:৫০:২৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬