1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে কভার ভ্যানের ধাক্কা -হেলপার নিহত

নুর হোসেন শার্শা (যশোর) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে মুরগির বাচ্চাবাহী একটি কভার ভ্যান গাছের সঙ্গে ধাক্কা লেগে আরিফ হোসেন (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে নাভারণ-সাতক্ষীরা সড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৬টার দিকে খাজুরা মসজিদের সামনে দিয়ে একটি কভার ভ্যান নাভারণের দিকে যাচ্ছিল। ভ্যানটিতে মুরগির বাচ্চা বহন করা হচ্ছিল। এ সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে কভার ভ্যানটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং হেলপার আরিফ হোসেন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত আরিফকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।কভার ভ্যানের চালক রানা জানান, তারা সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে নাভারণের উদ্দেশে আসছিলেন। পথে গাড়ি চলন্ত অবস্থায় ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে হেলপার আরিফ গুরুতর আহত হন।এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত কভার ভ্যানটি জব্দ করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।নাভারণ হাইওয়ে থানা পুলিশের (ওসি) গোপাল কর্মকার জানায়, প্রাথমিকভাবে চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ যশোর হিম ঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫৯:৩২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে কভার ভ্যানের ধাক্কা -হেলপার নিহত

আপডেট সময় : ১০:৫৯:৩২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬