1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎ফকিরহাটে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত প্রবীর ভক্ত

‎ ‎ফকিরহাট প্রতিনিধিঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৬

‎বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) প্রবীর ভক্ত।
‎
‎শিক্ষকতা পেশায় নিবেদিতপ্রাণ এই শিক্ষক দীর্ঘ ১৩ বছর ধরে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। শিক্ষা বিস্তারে অবদান, নিয়মিত ও মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং শিক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে ফকিরহাট উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে।
‎প্রবীর ভক্ত দীর্ঘদিন ধরে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে জীববিজ্ঞান বিষয়ে পাঠদান করে আসছেন। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, পাঠ্যবিষয় সহজভাবে উপস্থাপন এবং শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
‎
‎শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় প্রবীর ভক্ত বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষের ভবিষ্যৎ গড়ার মহান দায়িত্ব। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
‎
‎তার এ অর্জনে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা মনে করেন, প্রবীর ভক্তের এই স্বীকৃতি ফকিরহাটের শিক্ষা অঙ্গনে অন্যান্য শিক্ষকদেরও আরও উৎসাহিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:০২:৪২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

‎ফকিরহাটে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত প্রবীর ভক্ত

আপডেট সময় : ১১:০২:৪২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬