1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:গাজীপুর
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩২

গাজীপুরের গাছা থানাধীন বোর্ডবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংঘটিত ঘটনার অভিযোগে ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে গাছা থানায় নাশকতার মামলা হয়েছে। এতে ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের সহকারী প্রক্টর (এসও) মো. সালাহ্ উদ্দিনের লিখিত অভিযোগের ভিত্তিতে গাছা থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলার প্রাথমিক তথ্য বিবরণী অনুযায়ী, গত ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে বিভিন্ন সময়ে গাজীপুরের গাছা থানাধীন বোর্ডবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে সংঘটিত ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে প্রধান আসামি করা হয়েছে সরকারি পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেনকে। এ ছাড়া দ্বিতীয় আসামি করা হয়েছে অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আকরাম হোসেনকে।মামলার অন্য আসামিরা হলেন- পরিচালক (ভারপ্রাপ্ত) মিয়া হোসেন রানা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মামুনুর রহমান, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন, সেকশন অফিসার ইয়াকুব আলী, অতিরিক্ত রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জামান নান্নু, উচ্চমান সহকারী আব্দুস সালাম, আব্দুল বাতেন, আফজাল, ফারুক পাটোয়ারী, নিম্নমান সহকারী আরিফ হোসেন খান, সহকারী পরিচালক আমির হোসেন, উপ-কলেজ পরিদর্শক হাবিবা ফাতেমা শম্পা, সহকারী রেজিস্ট্রার আব্দুল জলিল, মো. ওবায়দুল হক (হুজুর), লিফটম্যান রিপন, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার মোহা. আজিজুল হক ও সেকশন অফিসার মো. শফিকুল ইসলাম।

১৭ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উপাচার্যের দপ্তর ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিতে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীরা। পালটা কর্মসূচিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:১৭:১১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৮:১৭:১১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬