1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গংগাচড়ায় আউলিয়ার হাটে বেরিবাঁধ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

সামছুল হক, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১

রংপুরের গংগাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আউলিয়ার হাট-পাকরমাথা খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় জনগণের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য জনাব রায়হান সিরাজী।

দীর্ঘদিন ধরে নদীভাঙন ও বন্যার ঝুঁকিতে থাকা এ এলাকার মানুষের জন্য বেড়িবাঁধটি পুনর্নির্মাণকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। বাঁধটি পুনর্নির্মাণ হলে নদীভাঙন ও বন্যার ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি বসতভিটা, কৃষিজমি, রাস্তাঘাট ও স্থানীয় জনপদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য জনাব রায়হান সিরাজী বলেন, এলাকার মানুষের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে নদীভাঙনপ্রবণ এলাকায় শুধু সাময়িক ব্যবস্থা নয়, দীর্ঘমেয়াদি ও কার্যকর নদীশাসন এবং বাঁধ ব্যবস্থাপনা প্রয়োজন।

তিনি বলেন, নদীভাঙন ও বন্যার কারণে মানুষের জীবন-জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বেড়িবাঁধ পুনর্নির্মাণের মাধ্যমে স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষি ও যোগাযোগব্যবস্থা সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান, নায়েবে আমির মো. তাজ উদ্দিন, কোলকোন্দ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, গংগাচড়া উপজেলা খেলাফতে মজলিসের সাধারণ সম্পাদক মমিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বেড়িবাঁধ পুনর্নির্মাণ কাজের উদ্বোধনকে ঘিরে দীর্ঘদিনের নদীভাঙন ও বন্যার ঝুঁকিতে থাকা এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নতুন আশার সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৪৭:৩২ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

গংগাচড়ায় আউলিয়ার হাটে বেরিবাঁধ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

আপডেট সময় : ১২:৪৭:৩২ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬