1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর কোটপাড়া বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েব সুবেদার মো. আঃ মোতালেব হোসেনের নেতৃত্বে টহলদলটি হরিণমারী এলাকায় তল্লাশি পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৩৮৫/৫-এস থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল ও গুলি পাওয়া যায়।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক জব্দমূল্য ১০ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। পরে বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।

সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। পাশাপাশি মাদক পাচার, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।

এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও কামনা করেছে বিজিবি। সীমান্ত এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০২:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

আপডেট সময় : ১২:০২:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬