1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১০ দিনের নির্দেশনা পেরিয়ে সাড়ে তিন মাস, পূর্ণাঙ্গ হয়নি কুবি ছাত্রদলের কমিটি

কুবি প্রতিনিধি : মোঃ জুবাইর হোসাইন জয়
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার আহ্বায়ক কমিটি গঠনের সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এখনো পূর্ণাঙ্গ হয়নি কমিটি। গঠিত হয়নি হল ও অনুষদ কমিটিও। এদিকে, সম্মেলনের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এতে হতাশা প্রকাশ করেছেন পদপ্রত্যাশী নেতা-কর্মীরা।

জানা যায়, ২০২৬ সালের ১৮ জুন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কুবি শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে আহ্বায়ক এবং নৃবিজ্ঞান বিভাগের ২০১২–১৩ শিক্ষাবর্ষের আবুল বাশারকে সদস্যসচিব করা হয়। এছাড়া কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে সাড়ে তিন মাস অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন কিংবা সম্মেলনের বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে হল ও অনুষদ কমিটির তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই এসব কমিটি ঘোষণার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের নেতারা। কিন্তু সম্মেলনের বিষয়ে তারা কোনো সুস্পষ্ট পরিকল্পনার কথা জানাননি।

এতদিনেও কমিটি না হওয়ায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী মো. ইউসুফ কালাম খান বলেন, “এই বিষয়টি নিয়ে আমি অত্যন্ত হতাশ। আমি আশা করেছিলাম, ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং আমরা একটি সাংগঠনিক পরিচয় নিয়ে ক্যাম্পাসে উন্নয়নমূলক কার্যক্রম শুরু করতে পারব। কিন্তু কমিটি গঠন নিয়ে দীর্ঘসূত্রতার কারণে প্রায় চার মাস অতিবাহিত হতে চলেছে। বিষয়টি সত্যিই বেদনাদায়ক ও হতাশাজনক। আমরা দ্রুত এই অনিশ্চয়তার অবসান চাই, যাতে সাংগঠনিক পরিচয়ে শিক্ষার্থীদের কল্যাণে ও ক্যাম্পাসের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারি।”

বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী নাইম হাসান বলেন, “১০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার কথা থাকলেও এখন পর্যন্ত মূল কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি। এমনকি হল ও অনুষদের কোনো কমিটিও গঠন করা হয়নি। বিষয়টি দুঃখজনক।”

তিনি আরও বলেন, “আমি মনে করি, দ্রুত সময়ের মধ্যে হল, অনুষদ ও মূল কমিটি পূর্ণাঙ্গ করে দুর্দিনে দলের জন্য লড়াই-সংগ্রাম করা নেতা-কর্মীদের মূল্যায়ন করা জরুরি। তাই দায়িত্বপ্রাপ্ত নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় সংসদের প্রতি অনুরোধ জানাব, যেন দ্রুত সময়ের মধ্যে মূল কমিটি পূর্ণাঙ্গ করার পাশাপাশি হল ও অনুষদ কমিটি ঘোষণা করা হয়।”

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্যসচিব আবুল বাশার বলেন, “আমরা হল ও অনুষদ কমিটি প্রস্তুত করে রেখেছি। তবে আমাদের ক্যাম্পাসে সম্প্রতি একটি দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। ক্যাম্পাসের পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক ও শৃঙ্খলাপূর্ণ হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি।”

তিনি বলেন, “আরেকটি কারণ হলো, কমিটিতে স্থান পেতে আগ্রহী প্রার্থীদের অতীত কর্মকাণ্ড আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার-বিশ্লেষণ করছি। সবকিছু বিবেচনায় নিয়ে কমিটি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সংসদের অনুমতি সাপেক্ষে কমিটি প্রকাশ করতে পারব।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে কার্যক্রম শুরু করেছে। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি আদায় এবং ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে ছাত্রদল। বহুল প্রতীক্ষার পর কুবি ছাত্রদলের এই কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী হল ও অনুষদ কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি কুবি শাখা ছাত্রদলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মূল কমিটি সম্প্রসারণের কার্যক্রমও চলছে। আমরা খুব দ্রুত সব কমিটি ঘোষণা করব।”

কেন্দ্রীয় সংসদের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন ও সম্মেলনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৪১:৩৬ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

১০ দিনের নির্দেশনা পেরিয়ে সাড়ে তিন মাস, পূর্ণাঙ্গ হয়নি কুবি ছাত্রদলের কমিটি

আপডেট সময় : ০২:৪১:৩৬ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬