চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার পরিদর্শনে অর্থ বিভাগের দুই কর্মকর্তা
কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ‘ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার (ওসেক)’ সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ১০০ শয্যাবিশিষ্ট চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে আসেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (ব্যয় ব্যবস্থাপনা-২ অনুবিভাগ) সাহানা আক্তার এবং উপসচিব (ব্যয় ব্যবস্থাপনা-৬ শাখা) শুক্লা সরকার।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন তাঁদের সঙ্গে নিয়ে ওসেকের বিভিন্ন সেবা কার্যক্রম ও ব্যবস্থাপনা ঘুরে দেখান।
পরিদর্শনকালে তাঁরা সেবার কার্যক্রম ও ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি এ সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শনটি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জরুরি চিকিৎসাসেবার কার্যকারিতা এবং রোগীবান্ধব সেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


























