1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির বিশেষ উপহার পেলেন মেক্সিকোর বিস্ময়বালক গিলবার্তো মোরা

স্পোর্টস ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৪

মেক্সিকান ফুটবলের বিস্ময়বালক গিলবার্তো মোরা ক্যারিয়ারের শুরুতেই পেয়ে গেলেন বড় এক স্বীকৃতি। অ্যাডিডাসের ‘মেসি+১০’ প্রচারণার জন্য বিশ্বের সেরা ১০ উদীয়মান ফুটবল তারকার তালিকায় তাকে রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

মেসির কাছ থেকে এমন স্বীকৃতিই ছিল বড় পাওয়া। তবে এর সঙ্গে আরও বিশেষ চমক পেয়েছেন জোলোস দে তিজুয়ানার এই তরুণ মিডফিল্ডার। মেসির পক্ষ থেকে উপহার হিসেবে পেয়েছেন বিশেষ নকশার এক জোড়া ফুটবল বুট।

মোরা পেয়েছেন ‘ফুটবল ই ফ্যামিলিয়া’ সংস্করণের অ্যাডিডাস এফ৫০ ক্লিটস। গোলাপি, সাদা ও কালো রঙের মিশ্রণে তৈরি বুটটির জিহ্বার অংশে রয়েছে মেসির অফিসিয়াল লোগো। ফলে বুটটি তরুণ এই ফুটবলারের কাছে আরও স্মরণীয় হয়ে উঠেছে।

বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের স্বীকৃতির পাশাপাশি মেসির লোগোযুক্ত বুট উপহার পেয়ে উচ্ছ্বসিত মোরা। নিজের আনন্দ ও উত্তেজনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

মেসি ও অ্যাডিডাসকে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে মোরা লিখেছেন, ‘মেসি+১০-এর অংশ হতে পারা সম্মানের। আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ লিওনেল মেসি ও অ্যাডিডাসকে। আপনার দেওয়া এই বিশেষ বুট পড়ে খেলা হবে স্বপ্ন সত্যি হওয়ার মতো।’

গত ১৪ অক্টোবর ১৮ বছর পূর্ণ হয়েছে মোরার। এরই মধ্যে ইউরোপিয়ান ফুটবলের বড় মঞ্চে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে তার সামনে। মেসির চোখে সম্ভাবনাময় এই তরুণকে নিয়ে লিভারপুলে যোগ দেওয়ার গুঞ্জনও চলছে।

সবশেষ বিশ্বকাপেও মেক্সিকোর জার্সিতে নজর কেড়েছেন মোরা। অল্প বয়সেই তার পারফরম্যান্স ও সম্ভাবনা তাকে আন্তর্জাতিক ফুটবলের আলোচনায় নিয়ে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:১২:৫২ পূর্বাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

মেসির বিশেষ উপহার পেলেন মেক্সিকোর বিস্ময়বালক গিলবার্তো মোরা

আপডেট সময় : ০৭:১২:৫২ পূর্বাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬