গলাচিপায় চৌরাস্তা যুব সমাজের ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
“মাদক ছেড়ে নাটরীড়াই শক্তি-ক্রীড়াই বল”— এই প্রতিপাদ্য সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় চৌরাস্তা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) রাত ৮:৩০টায় উপজেলার চৌরাস্তাস্থ উদয়ন স্কুল মাঠে এ আকর্ষণীয় নৈশকালীন ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের বিপুল উপস্থিতি লক্ষ করা যায়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক অন্যতম সদস্য, জননেতা জনাব হাসান মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হিরু-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
বীর মুক্তিযোদ্ধা জনাব সিদ্দিকুর রহমান (সাবেক সভাপতি, গলাচিপা উপজেলা বিএনপি)
বীর মুক্তিযোদ্ধা জনাব সত্তার হাওলাদার (সাবেক সাধারণ সম্পাদক, গলাচিপা উপজেলা বিএনপি)
ভিপি মিজানুর রহমান (সাবেক সভাপতি, গলাচিপা পৌর বিএনপি)
জনাব মোঃ জসিম খান (সাবেক সাধারণ সম্পাদক, গলাচিপা পৌর বিএনপি)
টুর্নামেন্টটি সার্বিক পরিচালনা ও নিয়ন্ত্রণে ছিলেন মোঃ সুজন মিয়া এবং মোঃ ইয়াসিন তা।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে আকর্ষণীয় ট্রফি এবং পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব হাসান মামুন বলেন, “তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে দূরে রেখে সুস্থ ও সমৃদ্ধ পরিবেশ গঠনে খেলাধুলার বিকল্প নেই। যুব সমাজকে খেলাধুলারমুখী করতে চৌরাস্তা যুব সমাজের এই আয়োজন সত্যি প্রশংসনীয়।”
পুরস্কার বিতরণী পর্ব শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথিবৃন্দ, অংশগ্রহণকারী খেলোয়াড় এবং সকল দর্শককে ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।


























