1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাটিরাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে এমপি ওয়াদুদ ভূঁইয়া, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মো. সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১

খাগড়াছড়ি পার্বত্য জেলায় শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি মাটিরাঙ্গা পৌরসভার কেন্দ্রীয় শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের দুর্গাপূজামণ্ডপসহ পৌরসভা ও সদর ইউনিয়নের চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এর আগে রামগড়, মানিকছড়ি ও গুইমারা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপও পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে ওয়াদুদ ভূঁইয়া পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মাটিরাঙ্গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে দায়িত্ব পালনেরও আহ্বান জানান সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এন আবছার, পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক মো. কামাল উদ্দিন দীপ্ত, পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা ও তাছলিমা সিরাজ সিমা, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহেদ উদ্দিন এবং পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল মুন্না।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বদি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিনসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:০৮:৩৩ পূর্বাহ্ণ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে এমপি ওয়াদুদ ভূঁইয়া, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

আপডেট সময় : ০৯:০৮:৩৩ পূর্বাহ্ণ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬