1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে ৯ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার এক

এম মনির চৌধুরী রানা
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি গোয়ালঘর থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তসলিম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-০৭-এর সিপিসি-৩।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তসলিম ওই গ্রামের জাফর আহমদের ছেলে। সে ঐ গ্রামের আব্দুর রহমানের ঘোষের বাড়ির বাসিন্দা।

এসআরবি-০৭-এর সিপিসি-৩ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় একটি শোরুমের সামনে থেকে তসলিমকে আটক করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালখালীতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতঘরের পাশে থাকা গোয়ালঘর থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তসলিমকে উদ্ধার করা ইয়াবাসহ বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়।

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা বলেন, ইয়াবাসহ তসলিমকে থানায় হস্তান্তর করেছে এসআরবি-০৭-এর সিপিসি-৩।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৪১:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বোয়ালখালীতে ৯ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার এক

আপডেট সময় : ১১:৪১:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬