1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ভেকুর ব্যাটারি চুরিতে বাধা দেওয়ায় নৈশপ্রহরীকে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার মোঃ ফজলে রাব্বি, দিনাজপুর
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬

দিনাজপুরে কালভার্ট নির্মাণকাজে ব্যবহৃত ভেকুর (এক্সকাভেটর) ব্যাটারি চুরিতে বাধা দেওয়ায় টিটু শিকদার (৩৬) নামে এক নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলার মূল আসামি রাফি ওরফে রিজন মোল্লাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (২৬ অক্টোবর) দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার রাফি দিনাজপুর পৌরসভার দক্ষিণ বালুবাড়ী (সিপাহীপাড়া) এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেলব্রিজ এলাকার একটি গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, দিনাজপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ইসলামবাগ জামে মসজিদের পাশে একটি কালভার্ট নির্মাণকাজ চলছিল।

গত ২২ অক্টোবর রাত আনুমানিক ১টার দিকে রাফিসহ কয়েকজন ভেকুর ব্যাটারি চুরির চেষ্টা করে। সেখানে পাহারার দায়িত্বে থাকা টিটু শিকদার বাধা দিলে চোরচক্র তাকে ধারালো ছুরি দিয়ে পেটের নিচে পরপর দুটি আঘাত করে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টা ৭ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

এই ঘটনায় নিহতের বড় ভাই বিপ্লব শিকদার বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৫৯) দায়ের করেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার রহস্য ও অন্য সহযোগীদের তথ্য উদঘাটনে রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:১৯:৪৫ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

দিনাজপুরে ভেকুর ব্যাটারি চুরিতে বাধা দেওয়ায় নৈশপ্রহরীকে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৯:৪৫ অপরাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬