বিরামপুরে চাকরি মেলা অনুষ্ঠিত, অংশ নিলেন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠান
দিনাজপুরের বিরামপুরে চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরির লক্ষ্যে জব ফেয়ার (চাকরি মেলা) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিরামপুর সরকারি কলেজ মাঠে এ মেলার আয়োজন করা হয়।
চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ চাকরি মেলার আয়োজন করা হয়।
মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়া, নিজেদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তুলে ধরা এবং চাকরির সুযোগ সম্পর্কে জানার সুযোগ পান। অন্যদিকে, নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো চাকরিপ্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করে।
স্থানীয় পর্যায়ে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এ চাকরি মেলার আয়োজন করা হয়।






















