1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাণীনগর (নওগাঁ)
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাণীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিটি রাণীনগর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য ও সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য জনাব শেখ রেজাউল ইসলাম রেজু। প্রধান বক্তা ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এশাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী মণ্ডল ও মাজেদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মজাক্কির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জেমস ও সিরাজ আলম।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীনগর উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়ার সহ-সভাপতি মোখলেসুর রহমান বাবু রানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায় মতিউর রহমান উজ্জল সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল এছাড়াও শ্রমিক দল মহিলা দল তাঁতি দল সহ সকল অঙ্গসংগঠনের নেতাও কর্মী বৃন্দ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে মধ্যাহ্নভোজের আয়োজনও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

মাসুদ

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:১৭:২১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

রাণীনগরে বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৯:১৭:২১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬