1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনশন করা শিক্ষিকার সাথে বিচারকের বাগদান ও বিয়ের রেজিষ্ট্রি সম্পূর্ণ

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮

লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের দাবিতে অনশন করা স্কুলশিক্ষিকা আনিকা তাবাসসুম প্রাপ্তি ও সহকারী জজ ইউনুস আলীর মধ্যে বাগদান ও বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, গতকাল রোববার (২৫ অক্টোবর) রাতে তাঁদের বাগদান ও বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়।

এর আগে, দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের দাবি তুলে বিয়ের দাবিতে গত শুক্রবার লালমনিরহাটের হাতীবান্ধায় এক সহকারী জজের বাড়িতে অনশন শুরু করেন ওই স্কুলশিক্ষিকা। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর থেকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের জহির মোড় এলাকায় বিচারক ইউনুস আলীর বাড়িতে অবস্থান নেন আনিকা তাবাসসুম প্রাপ্তি (২৯)। শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত তাঁর অনশন অব্যাহত ছিল।

আনিকা তাবাসসুম প্রাপ্তি টংভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিসসংলগ্ন এলাকার জাকির হোসেন লস্করের মেয়ে। তিনি রংপুরের হারাগাছ উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। অন্যদিকে, ইউনুস আলী টংভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির মোড় এলাকার জয়নাল আবেদীনের চতুর্থ ছেলে। তিনি বগুড়া জজ আদালতে সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রাপ্তির অভিযোগ, দীর্ঘদিন ধরে বিয়ের কথা বললেও ইউনুস আলী বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন। সম্প্রতি তিনি জানতে পারেন, ইউনুস আলী অন্যত্র বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। এ খবর জানার পর শুক্রবার দুপুরে তিনি ইউনুস আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন। শিক্ষিকা প্রাপ্তি তাঁর বাড়িতে অবস্থান নেওয়ার খবর পেয়ে ইউনুস আলী বাড়ি ছেড়ে চলে যান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫০:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

অনশন করা শিক্ষিকার সাথে বিচারকের বাগদান ও বিয়ের রেজিষ্ট্রি সম্পূর্ণ

আপডেট সময় : ১০:৫০:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬