1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ডিমের পুষ্টিগুণ জানাতে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

জয়পুরহাটের ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে পুষ্টিসচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মাঝে ডিম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ক্ষেতলাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো) এ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক মিয়া বলেন, ডিম সহজলভ্য ও পুষ্টিকর প্রাণিজ আমিষের অন্যতম উৎস। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিদিনের সুষম খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করার পাশাপাশি এর নিরাপদ উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বলেন, শিশুদের মেধার বিকাশ ও শারীরিক বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবারের বিকল্প নেই। এ জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।
এসো-এর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বেলাল উদ্দিন ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ উৎপাদনের গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও জীব-নিরাপত্তা নিশ্চিত করা গেলে ডিমের উৎপাদন ও গুণগত মান আরও বৃদ্ধি পাবে।
এসো-এর উপপরিচালক ও ফোকাল পয়েন্ট কৃষিবিদ মো. মোজাফফর রহমান বলেন, পিকেএসএফের সহযোগিতায় এসো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং পুষ্টিসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে নিমগাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ক্ষেতলাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:২৪:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

জয়পুরহাটে ডিমের পুষ্টিগুণ জানাতে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ

আপডেট সময় : ০৫:২৪:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬