1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে চালু হলো ‘মেহমানখানা’, প্রতি শুক্রবার অসহায় মানুষের জন্য বিনা মূল্যে খাবার

আব্দুল্লাহ্ আল মামুন, বোদা( পঞ্চগড়) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

দূরদূরান্ত থেকে আসা দরিদ্র মুসাফির, ভিক্ষুক ও অসহায় পথচারীদের মুখে ভালো খাবার তুলে দিতে পঞ্চগড় জেলা শহরে চালু হয়েছে মানবিক উদ্যোগ ‘মেহমানখানা’। এখন থেকে প্রতি শুক্রবার দুপুরে বিনা মূল্যে খাবার পাবেন অসহায় ও দুস্থ মানুষ। অবসরপ্রাপ্ত শিক্ষকসহ বিভিন্ন পেশার ৫২ জন মানুষের সম্মিলিত উদ্যোগে শুরু হয়েছে এই কার্যক্রম।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের পৌর সুপার মার্কেটে আনুষ্ঠানিকভাবে ‘মেহমানখানা’ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই প্রতি শুক্রবার জুমার নামাজের পর সেখানে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।

উদ্যোক্তারা জানান, প্রাথমিকভাবে ৫২ জনের অংশগ্রহণে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যেক অংশগ্রহণকারী বছরে একদিন করে কর্মসূচির দায়িত্ব পালন করবেন। এভাবে বছরের ৫২ সপ্তাহই ধারাবাহিকভাবে চলবে মেহমানখানার কার্যক্রম। ভবিষ্যতে আরও বিত্তবান ও মানবিক মানুষ যুক্ত হলে এই উদ্যোগের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্র্য কল্যাণ সংস্থার মাধ্যমে পরিচালিত হবে ‘মেহমানখানা’। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এমন উদ্যোগ অন্যদেরও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করবে বলে আশা করছেন আয়োজকেরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী পরিচালক শাহজালাল, অবসরপ্রাপ্ত টিঅ্যান্ডটি কর্মকর্তা হেজারুল প্রধান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ খান, আনিসুর রহমান, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মাইনুল হক, আফরোজা বেগম, তবিরুল ইসলাম মানিক ও হারুন অর রশিদসহ কর্মসূচির অন্যান্য উদ্যোক্তা।

মানবিক এই উদ্যোগের মাধ্যমে প্রতি শুক্রবার অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার পাশাপাশি সমাজে সহমর্মিতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করতে চান উদ্যোক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪২:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে চালু হলো ‘মেহমানখানা’, প্রতি শুক্রবার অসহায় মানুষের জন্য বিনা মূল্যে খাবার

আপডেট সময় : ০৩:৪২:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬