সুবর্ণচরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরে প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী বের করা হয়, এতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।
শনিবার ( ৩১ অক্টোবর) সকাল ১১ টায় সুবর্ণচর উপজেলার চরবাটা অজিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুবর্ণচর উপজেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্ভোধন করেন, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জরুল আজিম সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, প্রধান বক্তা নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, সুবর্ণচর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আলী আহসান মোহাম্মদ তারেক, সদস্য সচিব মামুন হাসান রোহান ,
এ সময় সুবর্ণচর উপজেলার যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা শেষে অজিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক হয়ে প্রায় দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। এসময় নেতা কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।



















