1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁতী দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘হিল ক্যান্টিনে’ এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থানকালে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বজন সৈয়দ দিদারুল করিম বিপ্লব অভিযোগ করেন, ছাত্রদল নেতা আরাফাত ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হুমায়ুন কবিরের ওপর হামলা চালান। তাঁর অভিযোগ, হামলাকারীরা তাঁকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।

এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫৩:৪৪ পূর্বাহ্ণ, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁতী দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:৫৩:৪৪ পূর্বাহ্ণ, সোমবার, ২ নভেম্বর ২০২৬