1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, বাসচাপায় নিহত কিশোর,ক্ষুব্ধ জনতার বাসে আগুন

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

জয়পুরহাটে যাত্রীবাহী বাসের চাপায় আশিফ (১৭) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী নাইম ও জিহাদ গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বাসটিতে অগ্নিসংযোগ করেন। এতে মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। (৫ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কের কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে হিলিগামী জে আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাশিয়াবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আশিফ ঘটনাস্থলেই প্রাণ হারান। মোটরসাইকেলে থাকা নাইম ও জিহাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
নিহত আশিফ জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের হাতিগাড়া গ্রামের এমরানের ছেলে। তিনি স্থানীয় একটি খাবার হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। আহত নাইম ও জিহাদও একই এলাকার বাসিন্দা।
এদিকে দুর্ঘটনায় কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ট্রাফিক পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
জয়পুরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আইনুল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৩৫:০০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

জয়পুরহাটে সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, বাসচাপায় নিহত কিশোর,ক্ষুব্ধ জনতার বাসে আগুন

আপডেট সময় : ১১:৩৫:০০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬