1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারাগঞ্জে দ্বিতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ টুর্নামেন্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ উপজেলা রংপুর
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭

তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে রংপুরের তারাগঞ্জে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ টুর্নামেন্ট।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে তারাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া অধিদপ্তরের অধীনে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

এ সময় প্রধানমন্ত্রী তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে আগামী প্রজন্মকে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন।

এ সময় তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিপুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি খেলাধুলার চর্চা বাড়িয়ে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৩৬:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

তারাগঞ্জে দ্বিতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ টুর্নামেন্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:৩৬:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬