সেনবাগে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে পানি নিষ্কাশন বন্ধ করে বালু ভরাট করে খাল দখল
নোয়াখালী সেনবাগর প্রাণকেন্দ্র সেনবাগ দক্ষিণ বাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে প্রশাসনকে বৃদ্যা আঙ্গুল দেখিয়ে কোন এক অলৌকিক শক্তিতে সরকারি খালে বালু ভরাট করে বাড়ির রাস্তা বানানোর চেষ্টা। যদিও ড্রাম ট্রাকে করে কয়েক ট্রাক ভালো পেলে খাল ভর্তি করে ফেলেছে তখনো প্রশাসনের নজর পড়েনি, কিন্তু মিডিয়া কর্মীদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয়নি বলেই জনস্বার্থে আমাদের এই প্রতিবেদন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত সরকারি খালটি এলাকার পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম। কিন্তু খালের ওপর বালু ফেলে ভরাট করে রাস্তা নির্মাণ করা হলে স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে যেতে পারে। ফলে সামান্য বৃষ্টিতেই আশপাশের বাড়িঘর, ফসলি জমি ও চলাচলের রাস্তায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্যক্তিগত সুবিধার জন্য সরকারি খালের পানি প্রবাহ বন্ধ করা হলে এর বিরূপ প্রভাব পড়বে পুরো এলাকার মানুষের ওপর। বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসীর দাবি, সরকারি খালের সীমানা ও পানি প্রবাহের বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে খালের স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে ভরাট করা অংশ অপসারণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
























