1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে ২ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সালমান আহসান বাবু, মঠবাড়িয়া
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৪

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাফা বাজারে এ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়। মঠবাড়িয়া উপজেলার সাফা গ্রামের মোজাম্মেল বেপারীর ছেলে রুবেল বেপারী (২৯) এবং দেবীপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে এমাদুল দফাদার (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মুস্তফা শওকত জামান ও এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত দশটায় সাফা বাজারে অভিযান চালায়। এ সময় সাফা বাজারের মেসার্স উর্মি এন্টারপ্রাইজের সামনে সন্দেহভাজন রুবেল ও এমাদুলকে তল্লাসি করলে রুবেল বেপারীর জিন্সের পকেটে পলিথিনে মোড়ানো সাতটি পোটলা ও নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়। পরে পোটলাগুলো খুলে ২ হাজার ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ ছয় হাজার টাকা। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র এই এলাকায় বিভিন্ন কৌশলে মাদকের কারবার চালিয়ে আসছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আল মাহাবুব জানান, আটককৃতদের মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৪০:২০ পূর্বাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

পিরোজপুরে ২ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪০:২০ পূর্বাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬