1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় ৬ মোটরসাইকেলে ১২ ডাকাতের হানা: ইউপি সদস্যের বাড়িতে লুটপাট, গুরুতর আহত ১

​সাতকানিয়া (প্রতিনিধি) :মোহাম্মদ আমানত হোসাইন
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭

​চট্টগ্রামের সাতকানিয়ায় এবার সশস্ত্র ডাকাতির শিকার হয়েছেন এক জনপ্রতিনিধি। গভীর রাতে ছয়টি মোটরসাইকেলে করে আসা একদল সশস্ত্র ডাকাত এক ইউপি সদস্যের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের হামলায় ওই ইউপি সদস্য গুরুতর আহত হয়েছেন।
​সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাহফুজের বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইউপি সদস্য মাহফুজ জানান, গভীর রাতে ৬টি মোটরসাইকেলে করে মোট ১২ জনের একটি ডাকাত দল তাদের বাড়ির আঙিনায় এসে অবস্থান নেয়। এর মধ্যে ৬ জন ঘরের ছাদের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বাকি ৬ জন বাইরে পাহারায় থাকে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাদের ওপর চড়াও হয় এবং ইউপি সদস্য মাহফুজকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।
​এরপর ডাকাত দল ঘরে থাকা নগদ ৭ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও বেশ কয়েকটি মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
​
ডাকাতদের হামলা ও পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসার চেষ্টা করলেও ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে তাদের দূরে সরিয়ে রাখে। পরে স্থানীয়রা আহত ইউপি সদস্যকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
​একজন জনপ্রতিনিধির বাড়িতে এমন ধুরন্ধর ও পরিকল্পিত ডাকাতির ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের প্রশ্ন—ছয়টি মোটরসাইকেলে করে ১২ জনের একটি সশস্ত্র দল কীভাবে এলাকায় অবাধে প্রবেশ করে নির্বিঘ্নে ডাকাতি সম্পন্ন করে পালিয়ে গেল? জনপ্রতিনিধিদের বাড়িই যদি সুরক্ষিত না থাকে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এলাকাবাসী অবিলম্বে অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং এলাকায় পুলিশি টহল ও রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, ডাকাতির খবর পাওয়ার পরই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ জোরালোভাবে কাজ করছে। ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোহাম্মদ আমানত হোসাইন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫৬:৪১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

সাতকানিয়ায় ৬ মোটরসাইকেলে ১২ ডাকাতের হানা: ইউপি সদস্যের বাড়িতে লুটপাট, গুরুতর আহত ১

আপডেট সময় : ১০:৫৬:৪১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬