1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩

খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন ও প্রকৃত সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত, সুস্থ ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ঢাকাসহ দেশের অন্যান্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আরও স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি খুব শিগগিরই কুমিল্লায় একটি বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া দ্রুততম সময়ের মধ্যে বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। খেলাধুলার মধ্য দিয়ে একটি সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তাই তরুণদের মাদক থেকে দূরে রেখে সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে ক্রীড়া কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

আমিনুল হক আরও বলেন, খেলাধুলাকে শুধু বছরের নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না। বছরব্যাপী ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিসসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন অব্যাহত রাখা হবে। জাতীয় পর্যায়ের পাশাপাশি স্কুল ও কলেজ পর্যায়েও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ, মানবিক ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। দল-মতনির্বিশেষে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

১৯টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩৭:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৪:৩৭:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬