1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিক আন্দোলন কে ঘিরে নাশকতার পরিকল্পনা, কার্যক্রম নিষিদ্ধ লীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে শুরু হওয়া এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার আন্দোলনের সময় আহত হওয়া এক শ্রমিক মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে আজ সকালে আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন। তবে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানিয়েছেন, শ্রমিকেরা মৃত্যুর গুজব ছড়িয়ে আন্দোলন করলেও তাঁদের মূল দাবি বেতন বৃদ্ধি। মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন।

এদিকে
কালিয়াকরের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বর্তমানে যারা আন্দোলনের নামে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়; বরং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সকাল থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে কাজ করছে।
তিনি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা মহাসড়ক ও বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।
ওসি জানান, বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ওসি জানান, বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৪০:২৯ পূর্বাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

গাজীপুরে শ্রমিক আন্দোলন কে ঘিরে নাশকতার পরিকল্পনা, কার্যক্রম নিষিদ্ধ লীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় : ০৮:৪০:২৯ পূর্বাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬