1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ মাত্র ৩০৫, পুনর্বাসন চিকিৎসায় বড় সংকট

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭

১৭ কোটি মানুষের দেশে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র ৩০৫ জন। প্রতি ১০ লাখ মানুষের বিপরীতে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা দুইজনেরও কম। এর মধ্যে অধিকাংশ চিকিৎসক রাজধানীকেন্দ্রিক হওয়ায় জেলা ও উপজেলা পর্যায়ে পুনর্বাসন চিকিৎসাসেবা মারাত্মক সংকটে পড়েছে। জনবল ও অবকাঠামোর অভাবে দেশের বিপুলসংখ্যক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতীয় ফিজিক্যাল মেডিসিন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থাপিত মূল প্রবন্ধে এসব উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়।

বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের (বিএসপিএমআর) সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রবন্ধে বলা হয়, দেশে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞদের জন্য ১০০টি পদ সৃষ্টি করা হলেও অধিকাংশ পদ এখনো শূন্য রয়েছে। ফলে রাজধানীর বাইরে সাধারণ মানুষের জন্য পুনর্বাসন চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। অথচ দুর্ঘটনা, স্ট্রোক, পক্ষাঘাত, হাড় ও জয়েন্টের সমস্যা এবং বিভিন্ন জটিল রোগের পর স্বাভাবিক জীবনে ফিরতে এই চিকিৎসাসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডা. এম এ কে আজাদ বলেন, ২০১৩ সালের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনেও পুনর্বাসন চিকিৎসার বিষয়টি স্বীকৃত হয়েছে। কিন্তু ২০১৬ সালে জাতীয় গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হলেও দ্বিতীয় প্রতিষ্ঠানটির কার্যক্রম এখনো বাস্তবায়িত হয়নি। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রক্রিয়া ও জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতায় প্রকল্পটি আটকে রয়েছে। ফলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বল্পমূল্যে বা বিনা খরচে পুনর্বাসন চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ কার্যকর রূপ পায়নি।

আলোচনা সভায় দেশের পুনর্বাসন চিকিৎসার চাহিদা তুলে ধরে বলা হয়, বাংলাদেশে বর্তমানে ৪৩ লাখের বেশি মানুষ কোনো না কোনো ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বসবাস করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের প্রতি তিনজন মানুষের একজনের জীবনের কোনো না কোনো পর্যায়ে পুনর্বাসন চিকিৎসার প্রয়োজন হয়।

এ ছাড়া ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ষাটোর্ধ্ব জনগোষ্ঠীর হার বর্তমানের ৯ শতাংশ থেকে বেড়ে ২১ শতাংশে পৌঁছাতে পারে। প্রবীণ মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাতব্যথা, স্ট্রোক, হাড়ের ক্ষয়, জয়েন্টের জটিলতা এবং চলাচলের সক্ষমতা হারানোর ঝুঁকিও বাড়বে। এতে ভবিষ্যতে পুনর্বাসন চিকিৎসার চাহিদা আরও বহুগুণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা জানান, স্ট্রোক, স্নায়বিক জটিলতা, স্পাইনাল কর্ড ইনজুরি, মস্তিষ্কে আঘাত, দুর্ঘটনাজনিত ফ্র্যাকচার, অর্থোপেডিক অস্ত্রোপচার, জয়েন্ট প্রতিস্থাপন ও অঙ্গচ্ছেদের পর রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন চিকিৎসার বিকল্প নেই।

এমনকি স্তন ক্যানসারের অস্ত্রোপচার ও কেমোথেরাপির পর লিম্ফেডেমা, দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগ, হৃদ্‌রোগের অস্ত্রোপচার এবং হার্ট অ্যাটাকের পর শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনতেও সমন্বিত পুনর্বাসন চিকিৎসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত জনবল ও প্রাতিষ্ঠানিক অবকাঠামোর অভাবে এসব সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো সহজলভ্য নয়।

তিন দফা দাবি

পুনর্বাসন চিকিৎসার সংকট নিরসনে সরকারের নীতিনির্ধারকদের কাছে তিনটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছেন চিকিৎসক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

দাবিগুলো হলো—১৩ নভেম্বরকে সরকারিভাবে জাতীয় ফিজিক্যাল মেডিসিন দিবস ঘোষণা, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউট প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং বিভিন্ন মেডিকেল কলেজ ও উপজেলা পর্যায়ের জন্য প্রস্তাবিত নতুন ৩৩৮টি চিকিৎসক পদ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দ্রুত অনুমোদন।

বিশেষজ্ঞদের আশা, প্রস্তাবিত পদগুলো অনুমোদন ও প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ দেওয়া হলে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে পুনর্বাসন চিকিৎসাসেবা সম্প্রসারণ করা সম্ভব হবে। এতে প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ, দুর্ঘটনায় আহত এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষ সহজে প্রয়োজনীয় চিকিৎসা পাবেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, চিকিৎসার লক্ষ্য শুধু মানুষের আয়ু বাড়ানো নয়, বরং তাকে সুস্থ, কর্মক্ষম ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া। জীবন মানে শুধু বছরের সঙ্গে বছর যোগ করা নয়; বরং প্রতিটি বছরের সঙ্গে জীবনের গুণগত মান ও কর্মক্ষমতা নিশ্চিত করাই পুনর্বাসন চিকিৎসার মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ নভেম্বর দেশে প্রথমবারের মতো জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস পালিত হয়। ১৯৯৯ সালের ১৩ নভেম্বর ইন্টারন্যাশনাল সোসাইটি অব ফিজিক্যাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন (আইএসপিআরএম) প্রতিষ্ঠিত হওয়ার দিনটিকে স্মরণ করে এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৩৩:২৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

দেশে ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ মাত্র ৩০৫, পুনর্বাসন চিকিৎসায় বড় সংকট

আপডেট সময় : ০৮:৩৩:২৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬