বান্দরবানে বিশেষ অভিযানে ছাত্রলীগ-কৃষক লীগের দুই নেতা গ্রেপ্তার
বান্দরবান সদর থানার পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জিহাদুল আলম তুহিন, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ শাখার সভাপতি এবং পাপন বড়ুয়া, বান্দরবান জেলা কৃষক লীগের সভাপতি।
শনিবার (১৪ নভেম্বর) বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পাহাড়ি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মো. মাসুদ পারভেজ জানান, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, জননিরাপত্তা বিঘ্নকারী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান কোনোভাবেই বন্ধ হবে না। বরং প্রতিদিন নিয়মিতভাবে এ অভিযান পরিচালনা করা হবে।























