1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর সীমান্তে ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

জামালপুর প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণবপাড়া এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জামালপুর ৩৫ বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির সদস্যরা বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় সীমান্ত পিলার ১০৮৯-এর কাছে একটি গর্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:০৬:৫৬ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

জামালপুর সীমান্তে ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

আপডেট সময় : ০১:০৬:৫৬ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬