1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ১৭ বছর বয়সী সাদি

বাকৃবি প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অভ্যন্তরে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাদি (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিশ্ববিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের (কেবি স্কুল) সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেবি স্কুলের সামনের স্পিডব্রেকারের কাছে ভ্যান ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। স্পিডব্রেকারটি বেশ উঁচু এবং এর ওপরের রং উঠে যাওয়ায় দূর থেকে সহজে বোঝা যায় না। এ ছাড়া মোটরসাইকেলটির গতিও বেশি ছিল বলে জানান তাঁরা।

জানা যায়, নিহত সাদি ময়মনসিংহের মুকুল নিকেতন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার দিঘারকান্দা এলাকার ২৫ নম্বর ওয়ার্ডে। তার বাবা মো. নাছির উদ্দীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত আছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ছেলেটি আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তাকর্মীর ছেলে। সে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারেরই একজন। এ ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

স্পিডব্রেকার সম্পর্কে প্রক্টর বলেন, ‘আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার সঙ্গে কথা বলেছি যাতে স্পিডব্রেকারটি দ্রুত নিচু করে দেওয়া হয়।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:০১:২৭ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

বাকৃবিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ১৭ বছর বয়সী সাদি

আপডেট সময় : ০৩:০১:২৭ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬