1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিপ্রবিতে বিক্ষোভ র‍্যালি ও সমাবেশ

রাবিপ্রবি প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৫

দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

প্রতিবাদ র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, “দেশ পুনর্গঠনের পথে আমরা অনেক চড়াই-উৎরাই অতিক্রম করেছি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম, সবার শুভবোধের উদয় হবে এবং একটি সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণে সবাই একযোগে কাজ করব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেশি-বিদেশি বিভিন্ন চক্র আমাদের এই শান্তিপূর্ণ অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে। স্বাধীনতা অর্জনের পরও আমরা বারবার তা ধরে রাখতে ব্যর্থ হয়েছি। বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করলেও একটি গোষ্ঠী এসব প্রচেষ্টাকে ব্যর্থ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশ আমাদের সবার। তাই দেশকে রক্ষা করতে হলে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, “গত কয়েক দিনে সংঘটিত নাশকতার ঘটনায় আমাদের প্রতিবাদ জানানোর ভাষা নেই। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি, যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা একটি মানবিক সমাজ ও শিক্ষিত, দক্ষ জনগোষ্ঠী গঠনের লক্ষ্যে কাজ করে যেতে চাই। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।”

সমাবেশে বক্তারা দেশব্যাপী সংঘটিত নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এসব ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক ও জাতীয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:১৪:১৮ পূর্বাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিপ্রবিতে বিক্ষোভ র‍্যালি ও সমাবেশ

আপডেট সময় : ১১:১৪:১৮ পূর্বাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬