1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশে আসছে বড় নিয়োগ, রাজস্ব খাতে সৃজন হচ্ছে সাড়ে ২৪ হাজারের বেশি পদ

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ে বাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়াতে বাংলাদেশ পুলিশে বড় ধরনের জনবল নিয়োগ ও নতুন পদ সৃজনের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে রাজস্ব খাতে বিভিন্ন পদবির মোট ২৪ হাজার ৬৭৭টি নতুন পদ সৃজনের প্রস্তাব এখন চূড়ান্ত প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই বিশাল নিয়োগ প্রক্রিয়ার আওতায় কেবল কনস্টেবল পদেই ১০ হাজার এবং উপ-পরিদর্শক (এসআই) পদে ৪ হাজার নতুন জনবল সৃজনের কার্যক্রম জোরেশোরে এগিয়ে চলছে।পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত পুলিশ তদন্তকেন্দ্র, ফাঁড়ি, ক্যাম্প ও থানাসহ পুলিশের অন্যান্য ইউনিটের কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন পদবির আরও ৯ হাজার ৯৪৩টি নতুন পদ সৃজন করা হচ্ছে।

জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকের কার্যবিবরণী থেকে এসব গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। সম্প্রতি জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকের নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, বিগত বৈঠকের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্থায়ী কমিটিকে জানান, বাংলাদেশ পুলিশের বিদ্যমান তীব্র জনবল সংকট নিরসনকল্পে মন্ত্রণালয় ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। এর আওতায় ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার এসআইয়ের নতুন পদ সৃজনের প্রস্তাব প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে প্রেরণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, পুলিশের মাঠপর্যায়ের ইউনিটগুলোকে শক্তিশালী করতে পুলিশ তদন্তকেন্দ্র, ফাঁড়ি, ক্যাম্প ও থানাসহ পুলিশের বিভিন্ন ইউনিটের জন্য বিভিন্ন পদবির আরও ৯ হাজার ৯৪৩টি পদ সৃজনের প্রস্তাব তৈরি করা হয়েছে।

সিনিয়র সচিব কমিটিকে স্পষ্ট করেন যে, সব মিলিয়ে পুলিশ বাহিনীর জন্য রাজস্ব খাতে মোট ২৪ হাজার ৬৭৭টি নতুন পদ সৃজনের প্রস্তাব বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের অনুমোদন সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া আলোর মুখ দেখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:২১:৫৬ পূর্বাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

পুলিশে আসছে বড় নিয়োগ, রাজস্ব খাতে সৃজন হচ্ছে সাড়ে ২৪ হাজারের বেশি পদ

আপডেট সময় : ১১:২১:৫৬ পূর্বাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬