1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবান জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ গুরুত্ব।
বান্দরবান পার্বত্য জেলা পুলিশের অক্টোবর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মামলার তদন্তের অগ্রগতি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
এ সময় অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা, তদন্ত কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি, মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় নজরদারি বৃদ্ধি, গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।
জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ফরহাদ সরদার, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা; সহকারী পুলিশ সুপার (রুমা সার্কেল) তাসলিম হুসাইনসহ জেলার বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ও ইউনিটের ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ তাদের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৩৬:৪৩ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বান্দরবান জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৬:৪৩ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬