1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৯

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতার বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিদেশি ক্রেতারা এসব কারখানার নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব পোশাকের বাজারমূল্য প্রায় ২৫৪ মিলিয়ন ডলার।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের এ তথ্য প্রকাশ করে।

বিজিএমইএ জানায়, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে পোশাকশিল্পের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরিপ চালানো হয়। এতে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে উৎপাদন ও ব্যবসায়িক ক্ষতির প্রাথমিক চিত্র উঠে এসেছে।

জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার তথ্য অনুযায়ী, অস্থিতিশীল পরিস্থিতি ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কারখানাগুলোকে সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এতে রপ্তানির এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য অনুযায়ী মোট উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন ডলার।

সংগঠনটি জানায়, উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো পণ্য সরবরাহ করতে পারছে না অধিকাংশ কারখানা। ফলে নিশ্চিত করা রপ্তানি আদেশও ঝুঁকির মুখে পড়েছে। ক্রয়াদেশ ধরে রাখতে অনেক কারখানাকে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। পাশাপাশি দিতে হচ্ছে বড় অঙ্কের মূল্যছাড়। কোনো কোনো ক্ষেত্রে ক্রয়াদেশ বাতিলের আশঙ্কাও তৈরি হয়েছে।

জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, চলমান অস্থিতিশীলতার কারণে ক্রেতারা ইতোমধ্যে ৫৯ মিলিয়ন পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব ক্রয়াদেশের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার।

বিজিএমইএর মতে, বিপুল পরিমাণ ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরের ঘটনা বাংলাদেশের পোশাকশিল্পের প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাবের ইঙ্গিত দিচ্ছে।

প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা

বিজিএমইএ মনে করছে, জরিপে উঠে আসা ক্ষতির পরিমাণ প্রকৃত লোকসানের আংশিক চিত্র মাত্র। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। অথচ স্বল্প সময়ের জরিপে তথ্য দিয়েছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে সব ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের তথ্য এই হিসাবের অন্তর্ভুক্ত হয়নি।

এ ছাড়া জরিপে ক্ষয়ক্ষতির সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। এ কারণে সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি।

বিজিএমইএ বলছে, এই সংকটের প্রভাব শুধু তাৎক্ষণিক আর্থিক লোকসানের মধ্যে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘদিনের সুনাম, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনাও ঝুঁকির মুখে পড়ছে। অন্য দেশে বিপুল পরিমাণ ক্রয়াদেশ স্থানান্তর এ সংকটেরই একটি বড় ইঙ্গিত।

সংগঠনটি আরও বলেছে, দেশের অর্থনীতি এবং লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত এই সংকট কাটিয়ে ওঠা জরুরি। শিল্পের উৎপাদন ও সরবরাহব্যবস্থা সচল রাখা এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:১১:৩৫ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি

আপডেট সময় : ০১:১১:৩৫ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬