1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপির

অনলাইন ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬

গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন, আওয়ামী লীগ ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব দাবি জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগ এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আরও সক্রিয় করার দাবি জানান তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ও দ্রুত কার্যকরের আহ্বান জানান এনসিপির এই নেতা।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে গঙ্গা চুক্তি নতুন করে নবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের পুনর্বাসন এবং সরকারের ভেতরে আওয়ামী লীগকে পুনর্বাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, গত নির্বাচনের পর সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি ঘটেছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি ও বিরোধী দলের নেতাকর্মীসহ জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃত্বও হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। সরকারের একটি অংশ দলটিকে পুনর্বাসনের কাজে জড়িত বলেও দাবি করেন তিনি। এসব ব্যক্তিকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, তাঁদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং এ জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০৫:১৫ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপির

আপডেট সময় : ১২:০৫:১৫ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬