1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

অনলাইন ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে এসব হামলার পরিকল্পনাকারী ও জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, হামলার ধরন দেখে মনে হচ্ছে, অপরাধীদের পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দেওয়া হচ্ছে।

গ্রামীণ ব্যাংকের ওপর হামলাকে দরিদ্র মানুষের, বিশেষ করে নারীদের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন ড. ইউনূস। তিনি বলেন, ব্যাংকটির ঋণগ্রহীতাদের ৯৭ শতাংশ নারী এবং বর্তমানে এর ঋণগ্রহীতার সংখ্যা ১ কোটি ১০ লাখ। ঋণ আদায়ের হারও ৯৫ শতাংশের বেশি। এসব ঋণগ্রহীতাই ব্যাংকটির মালিক।

তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংক নারীদের দারিদ্র্য ও বঞ্চনা থেকে বেরিয়ে এসে মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সুযোগ তৈরি করেছে। ফলে ব্যাংকটির ওপর হামলা লাখ লাখ নারীর নিরাপত্তা, স্বাধীনতা ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।

বিবৃতিতে ড. ইউনূস জানান, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে প্রতিষ্ঠানটি ও তিনি যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। চলতি বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।

নিজের সঙ্গে গ্রামীণ ব্যাংকের বর্তমান সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও তিনি নন বলে জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার।

বিবৃতিতে আরও বলা হয়, কয়েকটি হামলার ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী পরিস্থিতি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় গ্রামীণ নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁদের পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে ব্যাংকটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড. ইউনূস অভিযোগ করেন, সহিংসতার ঘটনা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্বে থাকা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও হামলার ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্ব দিয়ে ড. ইউনূস বলেন, যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বিশ্বের বিভিন্ন দেশে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদেরও এসব হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, গ্রামীণ ব্যাংকের ওপর হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা এবং কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করার বৈশ্বিক প্রচেষ্টার ওপর আঘাত।

বিবৃতির শেষাংশে ড. ইউনূস বলেন, দরিদ্র নারীদের ব্যাংক হিসেবে গ্রামীণ ব্যাংককে রক্ষা করা সবার দায়িত্ব। এ জন্য হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:১৮:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

আপডেট সময় : ১২:১৮:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬