ধর্মপাশার সিনিয়র সাংবাদিক এম এম এ রেজা পহেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের বিভিন্ন মহলের নিন্দা প্রতিবাদ
ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি, সিনিয়র সাংবাদিক এম এম এ রেজা পহেল ভাইয়ের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক মামলা দায়েরের ঘটনায় বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
একজন পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকের বিরুদ্ধে রাজনৈতিক কারণে হয়রানিমূলক মামলা দায়ের অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং আইনের শাসনের জন্য হুমকিস্বরূপ। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা কিংবা রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁদের হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের দাবি জানাচ্ছি।
সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, তাঁদের স্বাধীন ও নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।
আমরা চাই সাংবাদিকদের যে কোন ধরনের অযাচিত হয়রানি বন্ধ হোক, স্বাধীন সাংবাদিকতা সুরক্ষিত হোক।

























