1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সহ ১৩ টি দেশেরপণ্যে ১৮% নতুন শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৯

যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি, রপ্তানিতে প্রণোদনা, চীন থেকে কাঁচামাল আমদানিতে নির্ভরতা, শ্রম সুরক্ষায় ঘাটতিসহ কয়েকটি কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে– এমন অভিযোগ এনে বাংলাদেশের ওপর ইউএসটিআর ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করেছে।

গতকাল বুধবার ইউএসটিআর সংস্থাটির ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে বাংলাদেশ বিষয়ে আলাদা রিপোর্ট সংযুক্ত করেছে ইউএসটিআর। ইউএসটিআর বলেছে, কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতার মাধ্যমে মার্কিন বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে বাংলাদেশসহ ১৩ দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর বিভিন্ন হারে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারায় নতুন শুল্ক আরোপ করা হবে। এ বিষয়ে দীর্ঘ তদন্ত শেষে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। মূলত তৈরি পোশাকশিল্পে তারা এ ধরনের অন্যায্য পরিস্থিতি পেয়েছে বলে দাবি করেছে।

নতুন এই শুল্ক আরোপ হলে ৩০১ ধারার আওতায় আগে আরোপিত শুল্ক বাদ যাবে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের স্বাভাবিক শুল্ক ছিল প্রায় ১৬ শতাংশ। ৩০১ ধারার আওতায় জোরপূর্বক শ্রমে উৎপাদিত দেশ থেকে আমদানির অভিযোগ এনে গত ২৪ জুলাই ১০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ফলে বাংলাদেশি পণ্যে বর্তমানে প্রায় ২৬ শতাংশ শুল্ক আরোপ হয়। যদি ১৮ শতাংশ নতুন শুল্ক ধার্য হয়, তাহলে আগের ১০ শতাংশ বাদ দিয়ে প্রায় ৩৪ শতাংশ মোট শুল্কহার দাঁড়াবে। তবে ইউএসটিআর বলেছে, ১৮ শতাংশ পর্যন্ত। এ কারণে এখনই মোট সম্ভাব্য শুল্কের প্রকৃত অঙ্ক নির্ধারণ করা যাবে না।

ইউএসটিআর বলেছে, কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতার মাধ্যমে মার্কিন বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে বাংলাদেশসহ ১৩ দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর বিভিন্ন হারে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারায় নতুন শুল্ক আরোপ করা হবে। এ বিষয়ে দীর্ঘ তদন্ত শেষে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। মূলত তৈরি পোশাকশিল্পে তারা এ ধরনের অন্যায্য পরিস্থিতি পেয়েছে বলে দাবি করেছে।

যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের এই ঘোষণা এমন সময়ে এলো, যার এক দিন আগে পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তৈরি পোশাকশিল্পের মালিকরা বলছেন, মজুরি বৃদ্ধির চাপের মধ্যে নতুন করে বাড়তি শুল্ক তাদের আরও সংকটে ফেলবে।

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিষয়ে মতামত জানতে চাইলে গতকাল রাতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির টেলিফোনে সমকালকে বলেন, ‘আমাদের অবস্থান আমরা আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। আমরা মনে করি না, বাংলাদেশের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর কোনো যৌক্তিকতা রয়েছে। তাই আমরা আশা করছি, নতুন করে শুল্ক আরোপ হবে না।

তিনি বলেন, ‘বাংলাদেশে অতিরিক্ত শিল্প উৎপাদন বা উৎপাদন সক্ষমতা নেই– এটাই আমাদের বক্তব্য। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনে নির্দিষ্ট সীমা পর্যন্ত শুল্ক বাড়ানোর ক্ষমতা দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো শুল্ক বাড়ানো হয়নি। আমরা আশা করি, শেষ পর্যন্ত শুল্ক আমাদের ক্ষেত্রে বাড়ানোর মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’

ইউএসটিআরের সিদ্ধান্ত অনুযায়ী, ঘোষিত ১৪টি অর্থনীতি হলো– বাংলাদেশ, চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান এবং ভারত। এখানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ২৭টি। অর্থাৎ নতুন করে ৪০ দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:২৯:৫৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ সহ ১৩ টি দেশেরপণ্যে ১৮% নতুন শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০৩:২৯:৫৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬