1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

অনলাইন ডেস্ক :
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও সফররত সংসদীয় প্রতিনিধি দলের সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ।

বুধবার ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে (প্রাইম মিনিস্টারস হাউস) এই নৈশভোজের আয়োজন করা হয়।

নৈশভোজে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তার প্রতিনিধি দলকে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়।দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের কথা স্মরণ করে তিনি আরও নিবিড় প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানে সফররত বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের বিস্তৃত কর্মসূচি ও ব্যস্ততা দুই দেশের সংসদীয় ক্ষেত্রে সহযোগিতার বিশাল সম্ভাবনার ইঙ্গিত দেয়।

নিয়মিত সংসদীয় বিনিময় ও সফর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে বলে তিনি জোর দেন।

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের এটিই প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫৬:৩৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

আপডেট সময় : ০৪:৫৬:৩৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬