1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবিতে ইয়াবাসহ আটক নিরাপত্তা শাখার কর্মচারী

বাকৃবি প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাদকদ্রব্য ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়েছেন বিশ্ববিদ্যালয়েরই এক কর্মচারী। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় তার কক্ষ থেকে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যক্তিবর্গ। ওই কর্মচারীর নাম কৃষিবিদ মো. মাহমুদুল কবীর খান এবং তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় কর্মরত আছেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক ও প্রক্টর কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তারা অভিযান চালাচ্ছিলেন। সেসময় টিএসসির ২য় তলায় মাহমুদুল কবীরের কক্ষ থেকে ইয়াবাসহ তাকে হাতেনাতে ধরা হয়। এরপর তার সাথে কথোপকথন শেষে তার স্বীকারোক্তি নেওয়া হয়।

বিশ্বস্ত সূত্র জানা যায়, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন গণতদন্ত কমিটির তদন্ত রিপোর্ট অনুযায়ী কৃষিবিদ মো. মাহমুদুল কবীর খানকে শিক্ষা বিষয়ক শাখা-২ এর সহকারী রেজিস্ট্রার পদ থেকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে তিনি বিভিন্ন আবেদনের মাধ্যমে নিরাপত্তা শাখায় কাজের অনুমতি পান।

ইয়াবাসহ আটকের ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম বলেন, ‘তাকে কক্ষ থেকে আটক করার পরে তিনি তার অপরাধ স্বীকার করেছেন। আমরা তার স্বীরারোক্তিমূলক জবানবন্দি নিয়েছি। আমরা এখন একটি প্রতিবেদন তৈরি করব এবং সেটি রেজিস্ট্রার বরাবর প্রদান করব। এই ঘটনার তদন্ত কমিটি হবে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৭:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

বাকৃবিতে ইয়াবাসহ আটক নিরাপত্তা শাখার কর্মচারী

আপডেট সময় : ০৫:০৭:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬