1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলেজছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট (রেসিং কার) চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী গো-কার্টটি পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে রিজয়ান রশীদসহ উদ্ভাবনী তরুণদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নিজেই গো-কার্টটি চালিয়ে দেখেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার পর নিজের জমানো টাকায় স্থানীয় যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র এক লাখ টাকায় গো-কার্ট (রেসিং কার) তৈরি করেছেন কলেজছাত্র রিজওয়ান রশীদ। মাত্র দুই থেকে তিন মাসের প্রচেষ্টায় তৈরি এই কারটি স্থানীয়ভাবে পরীক্ষিত এবং নিরাপদ ডিজাইনে তৈরি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৫৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে

কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৫৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬