1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, দস্যুতা ও বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার

সিরাজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,চকরিয়া।
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০

কক্সবাজারের চকরিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পরিচালিত বিশেষ অভিযানে মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় চকরিয়া থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এবং অপারেশন অফিসারের নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতি মামলার ১ জন, দস্যুতা মামলার ১ জন, নিয়মিত মামলার ১ জন, পরোয়ানাভুক্ত ১ জন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আরও ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কাইছার প্রকাশ কায়ছার (২৭), পারভেজ মিয়া (২২), নজরুল ইসলাম (৪৫), আরাফাত হোসেন (২৬), আনোয়ার কবির দুলাল (৪৫), গিয়াস উদ্দিন (২৮) ও মো. নেজাম উদ্দিন (৩৬)।
চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, উপজেলার বিভিন্ন এলাকায় সক্রিয় ডাকাত, দস্যু, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার পলাতক আসামি, ভবঘুরে, ভাসমান বখাটে এবং অন্যান্য অপরাধচক্রের বিরুদ্ধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৩৫:১৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, দস্যুতা ও বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩৫:১৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১২ জুন ২০২৬