1. admin@kagojerbarta.com : admin :
  2. motalebsenbag1@gmail.com : Md.Abdul Motaleb :
  3. vision3zero@gmail.com : Shahidul islam sharif :
  4. zonebd62@gmail.com : staffreporter202527 :
ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ী বাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মো মোসেকুল ইসলাম নওগাঁ প্রতিনিধি।
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর ধামইরহাট উপজেলার পলাশবাড়ী বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একটি বিনামূল্যে চিকিৎসা সেবা (ফ্রি মেডিকেল ক্যাম্প)। আড়নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টা থেকে এ ক্যাম্প শুরু হয়।
ক্যাম্পটিতে এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এতে চিকিৎসাসেবা দেন মোঃ ওলিউল্লাহ হাসান, মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা। তিনি ডিএএফএস (ঢাকা), ডিএমএফ (ঢাকা), বিএসএস, এমসিএইচ (ঢাকা শিশু হাসপাতাল) এবং সিএমইউ (আল্ট্রাসনোগ্রাফি) ডিগ্রিধারী। তার চিকিৎসক নিবন্ধন নম্বর এ-১৫৪৬ এবং বিএমডিসি রেজি. নং- ডি-১৯১৪০।
মেডিকেল ক্যাম্পটি স্পন্সর করে নজিপুর টেকনিপাড়া এলাকার মেডিনোভা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আবু মুসা।
চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান, এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত উপকারী। তারা বলেন, বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ পেয়ে তারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, এলাকার অসহায় মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে

পলাশবাড়ী বাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট সময় : ০২:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬